ধন্যবাদ বক্তব্য
মহা মান্য কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, শ্রদ্ধেয় ফাদার অজিত ভিক্তর কস্তা, ও.এম.আই, অবলেট সংঘের ডেলিগেশন সুপিরিওর, অবলেট ফাদারগণ, অনান্য ফাদারগণ, সিস্টারগণ এবং সম্মানিত সুধীবৃন্দ, সবাইকে যীশু প্রণাম এবং আমাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।
আজ এই মাহেন্দ্রক্ষণে সর্বপ্রথমে ঈশ^রকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঈশ^রের অসীম কৃপা, ভালবাসা ও দয়ার গুনে, আমরা নিজেদেরকে অবলেট সংঘের মাধ্যেমে ঈশ^র ও মানুষের সেবায় আত্মোসর্গ করতে পেরেছি। আজকে আমরা দুজন অবলেট সংঘে চিরকালীন ব্রত গ্রহণ করে, নিজেদেরকে ঈশ^র, ও খ্রিস্টমÐলীর সেবাকাজে নিবেদন করতে পেরে খুবই আনন্দিত এবং উল্লসিত। আমরা নিয়ত সর্বশক্তিমান পিতা পরমেশ^রের প্রশংসা ও গুনকীর্তন করি।
আজ এই বিশেষ দিনে আমরা আমাদের পিতা-মাতা, ভাইবোন, আত্মীয়স্বজনদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কারন তাদের ¯েœহ-ভালবাসা, আদর যতœ ধর্মীয় বোধ এবং আধ্যাত্মিক পরিচর্যা, আমাদের সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে গভীরভাবে আলোকিত করেছে। তাই আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে এবং প্রত্যেক আত্মীয়স্বজনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ফাদার অজিত ভিক্টর কস্তা, ও.এম.আই, বাংলাদেশ ডেলিগেশন সুপিরিওর, অবলেটস অব মেরী ইম্মাকুলেট সংঘ এবং তাঁর মন্ত্রণা পরিষদকে কারন তারা তাদের কঠোর পরিশ্রম, প্রার্থনা, মনসত্তাত্তি¡ক, বুদ্ধিবৃত্তিক, আধ্যাত্মিক এবং প্রৈরিতিক যতেœর মধ্য দিয়ে আমাদেরকে অবলেট সংঘে গ্রহণ করেছেন এবং চিরকালীন ব্রত গ্রহণের মাধ্যেমে অবলেট সংঘে পূর্ণাঙ্গ সদস্য হিসাবে গ্রহণ করেছেন। একই সাথে আমরা বাংলাদেশের প্রত্যেক অবলেট ফাদারকে ধন্যবাদ জানাই। তাদের ভালবাসা, আধ্যাত্মিক পরিচর্যা এবং প্রার্থনা আমাদের অবলেট জীবনে পরিপূর্ণতা লাভের পথে সূদুরপ্রসারি ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। আমরা যখন প্রৈরিতিক কাজে অবলেট ধর্মপল্লীতে ছিলাম, তখন তাদের অনুপ্রেরণা, প্রৈরিতিক কাজের স্পৃহা ও খ্রিষ্টভক্তগনের প্রতি তাদের ভালবাসা, আমাদেরকে একজন আদর্শবান অবলেট হওয়ার জন্য অনুপ্রানিত করেছে। তাই বাংলাদেশের সকল অবলেট ফাদারদের প্রতি আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করি।
অবলেট স্কলাস্টিকেটের পরিচালক শ্রদ্ধেয় ফা. সুবাস গমেজ ও.এম.আই ও সাগর রোজারিও,ও.এম.আই কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই। তারা দীর্ঘ সময় ধরে আমাদের সাথে যাত্রা করেছেন। তারা আমাদেরকে আদর্শবান, পবিত্র অবলেট হওয়ার জন্য আধ্যাত্মিক, নৈতিক এবং খ্রিস্টিয় সামাজিক শিক্ষা দিয়েছেন। তারা সর্বদা আমাদের ভালবেসেছেন এবং আমাদের পাশেই ছিলেন। শ্রদ্ধেয় ফাদারদ্বয়কে আমাদের হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমাদের আধ্যাত্মিক পরিচালক, শ্রদ্ধেয় ফা. জয়ন্ত রাকসাম এবং সৃজন চিন্নাপান এসজে এবং সুবাস কস্তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমরা যখন বিভিন্ন সময় আধ্যাত্মিক ও বিভিন্ন সংকটের মধ্যে ছিলাম, তারা আমাদের আধ্যাত্মিক সুপরামর্শ, পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে আমরা বিভিন্ন আধ্যাত্মিক সমস্যা এবং আমাদের জীবন সহভাগিতা করেছি। তারা আমাদের সর্বদা সঠিক পরামর্শ দিয়েছেন, আমাদের সহভাগিতা মনোযোগসহকারে শুনেছেন এবং আমাদের জন্য প্রার্থনা করেছেন। আমাদের আধ্যাত্মিক জীবনে তাদের বিশেষ অবদানের জন্য আমরা সবর্দা কৃতজ্ঞ। আমাদের পক্ষ থেকে তাদের প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ।
আজ এই বিশেষ মুহুর্তে, আমাদের সকল শিক্ষক এবং অধ্যাপক যারা আমাদের ঐশতাত্তি¡ক, আধ্যাত্মিক, নৈতিক এবং অনান্য মনসতাত্তি¡ক সামাজিক শিক্ষায় আলোকিত করেছেন। তাদের প্রত্যেককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমাদের নিবেদীত জীবনের আহŸানে অনেক শুভাকাঙ্খি ও উপকারী বন্ধুগণ আমাদের জন্য সর্বদা মঙ্গল প্রার্থনা করেছেন এবং করে যাচ্ছেন এবং যে সমস্ত উপকারী বন্ধুগণ আমাদেরকে শুভ্র পোশাক/ ক্যাসক উপহার দিয়েছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আমরা দীর্ঘ ৬ বছর ডি মাজেনড স্কলাস্টিকেট নয়ানগর থাকাকালীন সময়ে, ডি মাজেনড গির্জার প্রার্থনার পরিচালক ও পরিচালিকাবৃন্দ আধ্যাত্মিক প্রার্থনা এবং অনান্য কার্যক্রর্মে সর্বদা আমাদেরকে সাহায্যসহযোগীতা করেছেন। আমাদের আহŸান জীবনে সর্বদা অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন। প্রত্যেক প্রার্থনার পরিচালক, খ্রিস্টভক্তগণকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
আজ এই দিনে আপনারা যারা স্ব-শরীরে উপস্থিত থেকে এই পুণ্য উপাসনাকে অর্থপুর্ণ করেছেন এবং আমাদের আশির্বাদ দানের মধ্যে দিয়ে আজকের দিনটাকে আরো বেশি আনন্দময় করে তুলেছেন। আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ঈশ^র আমাদের সকলকে সুস্বাথ্য ও সুন্দর জীবন দান করুন এবং সকলকে আর্শীবাদ দান করুন। আপনারা আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা যেন নিবেদীত ব্রতীয় জীবনে বিশ^স্ত থেকে ঈশ^র ও মানুষের সেবা করতে পারি। আপনাদের সকলের মঙ্গল কামনা করি। সকলকেই ধন্যবাদ।
Comments
Post a Comment